নিজস্ব প্রতিবেদক, তানোর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহীর তানোর উপজেলাধীন মুন্ডুমালা পৌর শাখার উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
মুন্ডুমালা পৌর শাখা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর, সাবেক সংসদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
জনসভায় মুন্ডুমালা পৌর শাখা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাবেক শিবির নেতা সানাউল্লাহের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আতিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক, রাজশাহী অঞ্চলের টিম সদস্য ও দলের সিনিয়র নেতা মাওলানা আমিনুল ইসলাম, জেলা মসজিদ মিশন বিষয়ক সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা সভাপতি ডা.ওবাইদুল্লাহ, জামায়াতে ইসলামীর তানোর উপজেলা আমীর মাওলানা আলমগীর হোসেন, নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডি.এম আক্কাশ আলী, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের সিনিয়র নেতা আব্দুর রহিম মোল্লা, ইসলামী বিশ্ববিদ্যালয় সাবেক শিবির সভাপতি মাইনুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাদের, জামায়াতে ইসলামীর বাধাইড় ইউনিয়ন আমীর মাইনুল ইসলাম, মুন্ডুমালা কামিল মাদরাসা সাবেক সহকারী অধ্যাপক মাওলানা ইব্রাহিম, শিবিরের জেলা পশ্চিম সেক্রেটারি আব্দুল মমিন, সাবেক জেলা সভাপতি রমজান আলী, সাবেক জেলা সেক্রেটারি জিয়াউর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদের সভাপতি দেবানন্দ বর্মন, হিন্দু নেতা দর্শনাথ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা গণভোটে ‘হ্যাঁ’ এবং জাতীয় সংসদে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপর আস্থা এবং ভরসা রাখতে সকলকে আহ্বান জানান। এবং আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার জন্য আহ্বান জানান।#