ডেস্ক রিপোর্ট : ৪৫তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার পদে সুপারিশকৃত ৭ জন প্রার্থীকে উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ জুন) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এই তথ্য জানান।
নিয়োগকৃত কর্মকর্তাবৃন্দ হলেন- উর্মি দাশ, উপজেলা: আনোয়ারা, জেলা: চট্টগ্রাম। আবু ফরহাদ মুরাদ, উপজেলা মীরসরাই, জেলা: চট্টগ্রাম। মো. অপু রায়হান, উপজেলা: রাঙ্গুনিয়া, জেলা: চট্টগ্রাম। সৌমিক রহমান তালুকদার, উপজেলা: দিরাই, জেলা: সুনামগঞ্জ। মো. আহনাফ হাসান খান, উপজেলা: তারাগঞ্জ, জেলা: রংপুর। সিহাব সাকিব ঈশান, উপজেলা: ময়মনসিংহ সদর, জেলা: ময়মনসিংহ এবং আশরাফুল ইসলাম, উপজেলা: মির্জাপুর, জেলা: টাঙ্গাইল।
নিয়োগকৃত কর্মকর্তাবৃন্দকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-৯ অনুযায়ী ২২০০০-৫৩০৬০ টাকার বেতন স্কেলে নির্বাচন কমিশন সচিবালয়ে ‘থানা/ উপজেলা নির্বাচন কর্মকর্তা’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।