প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৫:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
তানোরে শেফা ক্লিনিকের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরশহরের আমশো মোড়ের মান্নান প্লাজায় অবস্থিত শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে তানোর পৌরশহরের আমশো সরকারপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
শেফা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম ও তাঁর পরিবারের পক্ষ থেকে আয়োজিত এ ইফতার মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট, ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ এলাকার রোজাদার মুসল্লিরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজান মাসের তাৎপর্য, সংযম, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও মুসল্লিদের মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকেরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার চেষ্টা করা হবে।
Copyright © 2026 রাজশাহী ট্রিবিউন ২৪. All rights reserved.