নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পৃথক দুটি এনজিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে তাঁদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত থেকে গভীর রাত পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৪ নভেম্বর) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, এনজিআর-৬২/২৬ মামলার আসামি উপজেলার রামদেবপুর গ্রামের তফিজুলের স্ত্রী মোছা. হালিমা, একই গ্রামের রবিউলের স্ত্রী মোছা. রহিমা এবং রবিউলের ছেলে মো. মোস্তাকিম (২৩)।
অন্যদিকে, এনজিআর-৭০/২৬ মামলার আসামি হলেন উপজেলার হরিশপুর গ্রামের ইউসুফের ছেলে মো. সিরাজুল ও মো. আওয়াল।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।