প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬, ৬:০০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
তানোরে অভিযানে হোটেলে জরিমানা, তেল বাজারে তদারকি
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে এক হোটেল মালিককে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২৪ মার্চ) বেলা ১১টার দিকে তানোর থানার মোড় ও আশপাশের এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা খান।
অভিযানকালে উপজেলা সদরের থানা মোড়ের ‘তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রমাণ পাওয়ায় হোটেল মালিক নাহিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারে জ্বালানি তেলের অতিরিক্ত মূল্য আদায় ও অবৈধ মজুদের অভিযোগে বিভিন্ন পেট্রোল পাম্প ও খোলাবাজার এলাকায় তদারকি করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।#
Copyright © 2026 রাজশাহী ট্রিবিউন ২৪. All rights reserved.