নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি।
রোববার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে মনাকষা বিওপির টহলদল উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ৫২ হাজার টাকা। পরে তা শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।